Lien Confirmation & Lien Re-Confirmation Process

By Happy Times • Credit Operations • 2026-08-01 12:49:46

জাল/ভূয়া এফডিআর/ ইন্সট্রুমেন্ট এর বিপরীতে কোন ঋণ প্রদান করতে উক্ত এফডিআর/ ইন্সট্রুমেন্ট এর সঠিকতা যাচাই করতে লিয়েন মার্ক (Lien Mark) ও লিয়েন রিকনফার্মেশন (Lien Re-Confirmation) নিতে হয় যার প্রক্রিয়া নিম্নরূপঃ ১। যে ব্যাংক উক্ত ইন্সট্রুমেন্ট এর বিপরীতে ঋণ দিবে সেই ব্যাংকের শাখা প্রথমে ইন্সট্রুমেন্ট ইস্যুকারী সংশ্লিষ্ট শাখা হতে লিয়েন মার্ক (Lien Mark) করতে অনুরোধপত্র পাঠাবেন। ২। এ প্রেক্ষিতে, লিয়েন মার্ক করে ইন্সট্রুমেন্ট ইস্যুকারী সংশ্লিষ্ট শাখা পত্র মারফত ঋণ প্রদানকারী শাখাকে জানাবেন। ৩। উক্ত লিয়েন মার্কটির সঠিকতা যাচাইকরণের উদ্দ্যেশে ঋণ প্রদানকারী শাখা তাদের ব্যাংকের প্রধান কার্যালয়ের ঋণ বিতরণ/সংশ্লিষ্ট বিভাগে ইন্সট্রুমেন্ট ইস্যুকারী ব্যাংকের প্রধান কার্যালয়ের ঋণ বিতরণ/সংশ্লিষ্ট বিভাগে লিয়েন রিকনফার্মেশন (Lien Re-Confirmation) এর জন্য অনুরোধপত্র প্রেরণ করবেন। ৪। উক্ত ইন্সট্রুমেন্ট ইস্যুকারী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে লিয়েন রিকনফার্মেশন (Lien Re-Confirmation) ঋণ প্রদানকারী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রেরণ করবেন। ৫। ঋণ প্রদানকারী ব্যাংকের প্রধান কার্যালয় তখন তাদের ঋণ প্রদানকারী শাখাকে লিয়েন রিকনফার্মেশন (Lien Re-Confirmation) টি পাঠাবেন। এভাবে লিয়েন মার্ক (Lien Mark) ও লিয়েন রিকনফার্মেশন (Lien Re-Confirmation) প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়।

Comments

No comments yet.

Log in to comment.